শর্তসাপেক্ষে বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে ‘আদর্শ’

 

বিতর্কিত ৩ বই স্টলে না রাখার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

শুনানিতে ব্যারিস্টার অনিক আর হক বলেন, একটি বইকে কেন্দ্র করে বইমেলায় আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বইটি কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধ নয়। আর এই প্রকাশনীর আরও ৬০০ বই রয়েছে। স্টল বরাদ্দ না দিলে এসব বইয়ের লেখকেরা বঞ্চিত হবেন। তাই যদি কোন বইতে বাংলা একাডেমির আপত্তি করে সেটা আমরা না হয় স্টলে রাখবো না।

আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন এর স্বত্বাধিকারী মাহাবুব রাহমান। এতে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুলের আরজিসহ প্রকাশনীকে দ্রুত স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়।

আবেদনে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.