জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

 

 

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল সকালে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা তার আইনজীবী হেলাল উদ্দিনের মাধ্যমে সুপ্রিম কোর্টের এই আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মৃধার প্রধান আইনজীবী মোহাম্মদ সৈয়দ আহমেদ রেজা। তিনি বলেছেন, আপিল বিভাগের চেম্বার জজ আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি নিতে পারেন। গত ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন, জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। আহমেদ রেজা বলেন, হাইকোর্ট বিভাগ যুক্তিতর্ক না শুনেই আদেশ দিয়েছেন।

গত ১৯ জানুয়ারি নিম্ন আদালত জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন। ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে রুল দেন কেন নিম্ন আদালতের আদেশ বাতিল ঘোষণা করা হবে না? জিয়াউল হক মৃধা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলেন আদালত।
গত বছরের ১৭ সেপ্টেম্বর মৃধাকে জাতীয় পার্টি প্রধানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.