কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বৃটেনের রাজা চার্লস তৃতীয়ের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলিয়া। সোমবার বাকিংহাম প্যালেস ৭৫ বছর বয়সী ক্যামিলিয়ার কোভিড আক্রান্তের খবর ঘোষণা করেছে। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ঠান্ডাজনিত উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে কুইন কনসোর্টের। এ কারণে এক সপ্তাহের জন্য সব কর্মসূচি বাতিল করেছেন কুইন কনসোর্ট।
রাজা চার্লস এবং তার স্ত্রী ক্যামিলিয়া দু’জনই একটি করে বুস্টার ডোজসহ পূর্ণডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন। তারপরেও কোভিড আক্রান্ত হতে হচ্ছে তাদের। এর আগে গত বছরও কোভিড আক্রান্ত হয়েছিলেন কুইন কনসোর্ট। রাজা চার্লসও এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন।

