দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন।

গত ডিসেম্বরের শেষে কাতার যান নুর। সেখান থেকে দুবাই হয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। তবে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট’ মেন্দি সাফাদির সঙ্গে তার বৈঠকের একটি খবর ও ছবি ছড়িয়ে পড়ে। যদিও গণ অধিকার পরিষদ এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করে। তারা মেন্দি সাফাদির সঙ্গে নুরের ছবি ‘ফটোশপ’ বলে দাবি করে।

অপর দিকে এ বৈঠক হয়েছে দাবি করে ইতিমধ্যে নুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলার আবেদন জমা পড়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.