বহুদিন ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও রুশ প্রশাসনের তরফে বার বার জানানো হয়েছে, সুস্থই রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বছরের প্রথম দিন দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে এসে পুতিনের কাশির দমক দেখে এবং শুনে পুরনো জল্পনাটি আরও ঘনীভূত হয়েছে।
নিজের বক্তৃতায় পুতিন আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলিকে আরও এক বার আক্রমণ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, ইউক্রেনে নাৎসিদের মদত দেওয়া হচ্ছে। নতুন বছর রাশিয়ার ভাগ্যনির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া লড়াই চালিয়ে যাবে। তাঁর আরও দাবি, পশ্চিমি শক্তিগুলি শান্তির কথা বললেও আদতে সামরিক আগ্রাসন দেখানোর প্রস্তুতি নিচ্ছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

