সাংবাদিকদের ওপর বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: সুজন

সাংবাদিকদের ওপর আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাঁধা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার সুজন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, মনে হচ্ছে এবারের রংপুর সিটি নির্বাচনে উত্তেজনা খানিকটা কম। গতবারের নির্বাচন সুষ্ঠু হয়েছিল। এবারও সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে। আশা করি, প্রার্থীদের আয়কর বিবরণী কমিশনের ওয়েবসাইটে না দেয়াটা উদ্দেশ্যপ্রণোদিত নয়। যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়, তাহলে তা জনগণের বিরুদ্ধে যাবে। কমিশনকে আয়কর বিবরণী প্রকাশের আহ্বান জানাই। আরেকটি ব্যাপার হলো সাংবাদিকদের ওপর আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাঁধা।

সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মেয়র পদে ৯ জন, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৭ জন, অর্থাৎ ৩টি পদে সর্বমোট ২৫৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৭ সালে অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২১২ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৫ জন, মোট ২৮৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ গত নির্বাচনের তুলনায় এবার প্রার্থী সংখ্যা কমেছে ২৯ জন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী ছাড়াও মেয়র পদে ১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.