বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ পরোয়ানা জারি করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

