স্ত্রী-বান্ধবীদের সঙ্গে দেখা করায় নিষেধ !কড়া নির্দেশে ব্রিটিশ ফুটবলারদের

বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে গেলে স্ত্রী-বান্ধবীদের পাশে চান ফুটবলাররা। ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয়। এ বার ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা থাকবেন বিলাসবহুল ক্রুজে। কিন্তু বিশ্বকাপের মাঝে আদৌ হ্যারি কেন, জ্যাক গ্রিলিশরা তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন তো? কাতারের কোভিড বিধির কারণে গোটা বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও এ ব্যাপারে ঝুঁকি নিতে রাজি নন।

কাতারে যাওয়ার আগে সাউথগেট বলেছেন, “আমরা চাই ফুটবলারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীরা দেখা করুক। দলের পরিবেশ যাতে শান্ত এবং ভাল থাকে তার জন্যে এটা দরকার। কিন্তু এখনই এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলতে পারব না। আগে দেখতে হবে কাতারে সংক্রমণের হার কত। তার পরেই সিদ্ধান্ত নেওয়া যাবে।”

কাতারে এমনিতে কোভিড নিয়ে খুব একটা কড়াকড়ি থাকছে না। ফুটবলারদেরও কড়া নিয়ম মানতে হবে না। কিন্তু ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা আলাদা থাকবেন বলে তাঁদের সঙ্গে মেলামেশার ব্যাপারে বিধিনিষেধ থাকলেও থাকতে পারে।

সাউথগেট অবশ্য খুব একটা বিচলিত নন। দল যাতে চাঙ্গা থাকে, তার জন্য অন্য পরিকল্পনা বের করে ফেলেছেন তিনি। সম্প্রতি ওয়েলস দলকে অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে চাঙ্গা করে দিয়েছেন অভিনেতা মাইকেল শিন। সাউথগেট চাইছেন, সে রকমই কেউ এসে ইংল্যান্ড দলকেও চাঙ্গা করে দিন। তবে কাকে ভাবা হচ্ছে সেটা কিছুতেই খোলসা করতে রাজি হননি তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.