সাংবাদিকদের খুনের ঘটনায় ৮৬ শতাংশ অপরাধীর শাস্তি হয়নি

বিশ্ব জুড়ে সাংবাদিকদের খুন করা অপরাধীদের বেশির ভাগেরই শাস্তি হয়নি। শাস্তি না পাওয়া অপরাধীদের সংখ্যা প্রায় ৮৬ শতাংশের কাছাকাছি। এমনটাই দাবি জাতিসংঘের   ইউনাইটেড নেশনস্‌ কালচারাল অরগানাইজেশনের রিপোর্টে। বিশ্বে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় ইউনেস্কো উল্লেখ করেছে, ‘‘সাংবাদিকদের খুন করেছে এমন ৮৬ শতাংশ মানুষই শাস্তি পায়নি।’’

ইউনেস্কোর তরফে আরও বলা হয়েছে, ‘‘সাংবাদিকদের উপর হওয়া অপরাধের সঠিকভাবে তদন্ত করা উচিত। পাশাপাশি অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন৷’’

সাংবাদিকদের উপর হওয়া অপরাধ কমানোর জন্য উদ্যোগী হয়েছে জাতিসংঘ । আর তা নিয়ে আলোচনা করার সময়ই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক খুনের ঘটনার সংখ্যা চমকে দেওয়ার মতো বলেও উল্লেখ করা হয়েছে ইউনেস্কোর তরফে।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে এক বিবৃতিতে বলেন, ‘‘এত সংখ্যক অমীমাংসিত মামলা থাকলে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার রক্ষা করা যায় না।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.