২০২৩ আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লি ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভারত ও মানদীপ সিংকে।
দিল্লির বর্তমান স্কোয়াড: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকার্য, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি, মোস্তাফিজুর রহমান, আমান খান, কুলদীপ যাদব, প্রবীন দুবে, ভিকি অস্তল।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের এবার দল পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। ক্রিকেট পোর্টাল ক্রিকট্র্যাকার জানায়- কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের নজর রয়েছে সাকিবের দিকে। ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। তার আগে ছেড়ে দেওয়া এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া ট্রেড করা খেলোয়াড়দের তালিকাও জানিয়েছে তারা।

