রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার মিসাইল হামলা চালিয়েছে এবং ঐ শহরের কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।
এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানাচ্ছেন, শহরের পেচেরস্ক এলাকার তিনটি ভবনে আঘাত হানা হয়েছে।
এই হামলা এমন এক সময়ে হলো যখন ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে বিশ্ব নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রুশ অভিযানের নিন্দা জানিয়েছেন।
ঐ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি বিমানে চড়ে বালি ছেড়ে যাওয়ার পর পর এই হামলা চলে বলে খবর পাওয়া গেছে। সুত্র, বিবিসি ।

