বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪ লাখ ৬২ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে চার লাখ ৬২ হাজার ৬৪৯ জন। মারা গেছে এক হাজার ৪৭৭ জন।

গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল তিন লাখ ১৩ হাজার ৪২০ জন। মারা গিয়েছিল এক হাজার ৫৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৪৫৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ২৯ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ২৬ লাখ ৬৫ হাজার ৭৪২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি দুই লাখ ৭৯ হাজার ৬৯৮ জনে। মোট মারা গেছে ১১ লাখ তিন হাজার ৩৫৫।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ এক হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৯৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৯৪৬ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ৪২৭ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬২ লাখ ৮০ হাজার ৩৭১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৯৫১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১৩০ জন। মারা গেছে ছয় লাখ ৮৯ হাজার ২২৩ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.