বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী করোনা অক্রান্ত

বিশ্বনেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিনায় নেশনস্ (আশিয়ান)-এ বৈঠকের পরই করোনা আক্রান্ত হলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ফেনম পেনে বৈঠকের পর জি-২০ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল এশিয়া মহাদেশের দীর্ঘতম শাসকের। কিন্তু অসুস্থতার কারণে ইন্দোনেশিয়ায় হওয়া বৈঠকে তিনি থাকতে পারবেন না বলে খবর।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হলেও তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। এর আগে বড় কোনও বৈঠকেও তিনি অংশ নেননি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল। সেটা মুলতুবি করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দফতর। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি যে করোনা আক্রান্ত, তা বুঝতেই পারেননি। বস্তুত, করোনার রিপোর্ট পজিটিভ আসার পরেও তাঁর কোনও উপসর্গ নেই। তবে করোনার রিপোর্ট আসার পর ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজের অনুষ্ঠান বাতিল করেছেন। অন্যদের সুরক্ষার স্বার্থে জি-২০ বৈঠকেও তিনি থাকছেন না বলে জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.