শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা রয়েছে।
তবে এ ব্যপারে ফরিদপুর বিভাগীয় গণসমবেশের সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ বলেছেন, ‘ওরা বাস চলতে দেবে না তা আমরা জানি সেভাবেই আমরা প্রস্তুুতি নিচ্ছি।’
জেলা মালিক শ্রমিক ঐক্যপরিষদ ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে এ সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত একটি পত্রে কিছু দাবি-দাওয়ার বাস্তবায়ন চেয়ে বৃহস্পতিবারের (১০ নভেম্বর) মধ্যে তার সমাধান চেয়েছে। না হলে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট করবে বলে জানানো হয়।

