বড় ঋণখেলাপি রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন- দুদক বড় ঋণখেলাপিদের রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আজ শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় এ মন্তব্য করেন  হাইকোর্ট।

দুদকের উদ্দেশে হাইকোর্ট বলেন, ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন? যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুদক রাঘব বোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলেও মন্তব্য করেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

২০১৩ সালে এই মামলা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এমএ আজিজ খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.