এক ঐতিহাসিক তুষারঝড়ে পশ্চিম নিউইয়র্ক রাজ্যের কিছু জায়গায় ৬ ফুটেরও বেশি বরফ জমে গেছে। বেশির ভাগ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, ড্রাইভিং নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় থ্যাঙ্কসগিভিং ছুটির আগে সপ্তাহান্তে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, বাফেলো অঞ্চলে ফের ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলে মেট্রো বাফেলোর উত্তরে লেক অন্টারিওর উপরে বেশিরভাগ জায়গায় ভারী তুষারপাত হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল রাজ্যের ঝড়ের প্রস্তুতির কথা বলেছিলেন শনিবার বিকেলেই এবং বলেছিলেন যে ক্রুরা পরিস্থিতি পরিচালনা করতে অক্লান্ত পরিশ্রম করছে। গভর্নর ক্যাথি বলেছেন -”এর আগেও আমরা অনেক ট্র্যাজেডি এড়াতে সক্ষম হয়েছিলাম, এটাও পারবো। এই প্রচেষ্টাতেই আমরা একত্রিত হয়ে কাজ করছি।” তিনি পশ্চিম নিউ ইয়র্কবাসীদের প্রধান মহাসড়ক বন্ধ করার, ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করার এবং তুষারপাত শুরু হওয়ার আগে বাড়িতে থাকার অনুরোধ করেছেন। দুর্ঘটনা রোধ করে মানুষের জীবন রক্ষা করা প্রশাসনের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। হচুল বলেছেন যে তিনি এরি কাউন্টির মাটিতে নিউ ইয়র্ক ন্যাশনাল গার্ড সদস্যদের সংখ্যা দ্বিগুণ করছেন বাসিন্দাদের পরীক্ষা করতে এবং তুষার অপসারণে সহায়তা করতে।

