পুরুষের কোন অভ্যাস হয়ে ওঠে নারী হৃদয়ের দুর্বলতার কারণ ?

মানুষভেদে স্বভাব ভিন্ন হয়, এ তো স্বাভাবিক। কিন্তু লিঙ্গের ভিত্তিতে কিছু পছন্দ-অপছন্দ, অভ্যাস, আশা, ধারণা তৈরি হয়ে যায় অধিকাংশের মধ্যে। নারীদের বহু আড্ডায় পুরুষদের তেমন কিছু স্বভাব, অভ্যাস নিয়ে আলোচনা হয়ে থাকে। ছেলেদের কিছু অভ্যাস একেবারেই পছন্দ করেন না কেউ কেউ। আবার এমনও অনেক মহিলা আছেন, পুরুষদের মধ্যে কোনও বিশেষ স্বভাব থাকলে তবেই মনে ধরে তাঁদের।

চাণক্য-নীতি অনুসারে, পুরুষদের মধ্যে কিছু অভ্যাস বা গুণ আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এগুলিকে তাদের দুর্বলতাও বলা যেতে পারে। ভাবছেন তো আপনার মধ্যেও আছে কি না সেই সব স্বভাব?

সততা: সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে। সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সবটা খুলে বলুন। নিজের ভাল দিকগুলি তো অবশ্যই বলবেন, তবে নিজের মন্দ দিকগুলিও গোপন করবেন না। এই অভ্যাস কিন্তু নারীদের দুর্বলতা হিসাবে বিবেচিত হতে পারে।

ভাল আচরণ: চাণক্য-নীতি অনুসারে, মহিলারাও লক্ষ্য করেন যে, পুরুষরা অন্যদের প্রতি কেমন আচরণ করছেন। ধরুন আপনারা কোনও রেস্তরাঁয় খেতে গেলেন। বান্ধবীর সঙ্গে কথাবার্তা বেশ ভালই জমছিল! খাবার আসতে দেরি হওয়ায় আপনি সেখানকার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। এই আচরণ কিন্তু আপনার বান্ধবীর মনে অসন্তোষ তৈরি করতে পারে। সম্পর্ক প্রথমেই বিগড়ে যেতে পারে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.