যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
তালেবানরা গত জুনে সরকারের সাথে স্বাক্ষরিত শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার দুদিন পরই বুধবার কোয়েটায় এই হামলা চালানো হল। এর দায়ও স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের অনুসারী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
সোমবার শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পাকিস্তানজুড়ে হামলা চালাতে জঙ্গি সদস্যদের প্রতি আহ্বান জানায় টিটিপি।

