চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট সেক্রেটারি জেং উই এবং ফেং জিজিয়া। আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। করোনাকালে টিকা ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীন সরকার ও সে দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান জিএম কাদের। এ সময় তিনি বলেন, ‘চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক’। 

রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বস্ত বন্ধু হিসেবে’।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.