১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, রোববার (১৬ অক্টোবর) রাতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয় ।

র‌্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলায় ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত‌্যাকাণ্ডের পর থেকে মোশাররফ পলাতক ছিলেন। ২০১৭ সালে হাইকোর্টও মোশাররফের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.