রাতে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে চোখের উন্নত চিকিৎসার জন্য আজ রাতেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ বলেন, ‘আব্বুকে নিয়ে আজ আমি ও আম্মু সিঙ্গাপুর যাচ্ছি। রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইট। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ড. চুয়া ওয়েই হানের তত্ত্বাবধানে বাবার চোখের চিকিৎসা হবে। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে এই কিংবদন্তির ব্যক্তিত্বের চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.