বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির, দাবি ঘনিষ্ট সূত্রের

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন সম্প্রতি। শোনা যাচ্ছিলো একসাথে সংসার করবেন তারা। তবে, এবার জানা গেল ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। যে কোনো দিন বিষয়টি নিয়ে তারা মুখোমুখি হবেন গণমাধ্যমেরও। কিন্তু, কবে? এই প্রশ্ন এখন সবার।

শাকিব বুবলির রূপালি পর্দার প্রেমের গল্প বাস্তবে বিয়েতে রূপ নেয় ২০১৮ সালের ২০ জুলাই।  ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় শেহজাদ খান বীরের। যা জানা গেছে শবনম বুবলির  ফেসবুক পোস্টে। সম্প্রতি শাকিব খান জানিয়েছেন সংসার করার কথা।

এসবেরই মধ্যে শাকিব-বুবলির এক ঘনিষ্ঠ সুত্রে জানা গেল, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু হয়। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারো সঙ্গে কথা বলেননি। তারপরেও শুটিং করেছেন সিনেমার।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের সম্পর্কের কিছুটা উন্নতি হয়। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দূরত্ব বাড়তেই থাকে। এ দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে দাবি ওই ঘনিষ্ঠ সূত্রের।

শাকিব-বুবলি তাদের সম্পর্কের জট খুলতে মুখোমুখি হবেন গণমাধ্যমে এ কথা শোনা যাচ্ছে কদিন থেকেই। কিন্তু সেদিন আসলে কবে? সে প্রশ্ন এখন সবার। বা আদৌ তাদের বিচ্ছেদ হয়েছে নাকি সংসার করবেন তারা সেটাও প্রশ্ন অনেকের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.