বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন দীপিকা

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি বলা হয় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। ছয় বছর প্রেম করার পর রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

তবে কিছুদিন ধরে বলিউডে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদ হতে চলেছে এরকম গুঞ্জনই শোনা যাচ্ছে।

বিচ্ছেদের গুঞ্জনে সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা যে ভালো আছেন, তা আকারে-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিলেন দীপিকা। তিনি বলেন, এক সপ্তাহের জন্য একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিল আমার স্বামী। সদ্য বাড়ি ফিরেছে। আমাকে দেখে সে খুশি। নায়িকার এমন মন্তব্যেই সকলে বুঝতে পেরেছেন, এই তারকা দম্পতির সম্পর্ক এখনও অটুট।

দীপিকা-রণবীরের পরিচয় হয় সঞ্জয় লীলা ভনশালীর ‘রাম-লীলা’র সেটা। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন এ তারকা জুটি।

সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ আরও একবার জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার। ‘ফাইটার’-এ হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.