ঢাকা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান

টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ। এ ছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পনিরুজ্জামান তরুণ।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।

এদিন বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

এর আগে এদিন দুপুরে সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্ধোধন করেন।

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.