ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৭ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৭৭ জন মোট ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৯ হাজার ৩০৩ জন। মারা গেছে ৭৪ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.