জনগণের কল্যাণের জন্যই পুলিশ : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পুলিশ রয়েছে জনগণের কল্যাণের জন্য। পুলিশ সবার আগে দেশপ্রেমিক হিসেবে রাজারবাগে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ দিয়েছিল।

শনিবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে খাদ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

খাদ্যমন্ত্রী বলেন, কমিউনিটিং পুলিশ জনগণের সঙ্গে হাত মিলিয়ে নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ অন্যান্য অপরাধ নির্মূল করে থাকে। সেজন্য জনগণের উচিত পুলিশকে সহযোগিতা করা, যাতে দেশের সকল ধরনের অপরাধ নির্মূল করতে পারে।

এছাড়াও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন এবং জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.