ছয়টি প্রেমের কবিতা – মো. আবুসালেহ সেকেন্দার

১) তোমার ভালোবাসা পেলে

সমুদ্রও আমায় ছোঁবে না

উত্তাল ঢেউ রেখে যাবে কূলে

হরিণ চোখা মেয়ে—

দেখবো তোমায় ভাসতে ভাসতে জলে।

গ্রীন রোড ১৬ সেপ্টেম্বর ২০২২

২)

তোমার আমার মধ্যে তুলো না দূরত্বের দেয়াল

শুধু ভালোবেস

চশমা খুলে একবার আমায় দেখ

চোখে চোখ রাখ।

গ্রীনরোড, ১৭ সেপ্টেম্বর ২০২২

৩)

ভেবেছি আমি কিনে দেব তোমায়

ভিয়েনা, বুদাপেস্ট, রেন্ডি

তুমি চাইলে ভালোবেসে

এক টুকরো ধানমন্ডি।

ওগো, হরিণ চোখা মেয়ে

যদি একবার রাখ চোখে চোখ

ধানমন্ডির সাথে দেব গুলশান, উত্তরা, বনানী

গ্রহণ করলে তুমি, আমি পাব জান্নাতি সুখ।

গ্রীনরোড, ২০ সেপ্টেম্বর ২০২২

 

৪) একরাশ অভিমান নিয়ে

কাক ডাকা ভোরে ভেঙ্গেছে ঘুম

কোকিলের ডাক বসন্তের হাওয়া

কিছুইতে বসেনি মন।

কত কথা জমে আছে মনে

হয়নি বলা অভিমানে

লিখে দিয়েছি, অজান্তার খাঁজে খাঁজে

লিলনের ভাঁজে ভাঁজে।

বসন্তের বাতাসের হিমেল হাওয়ায়

দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন

প্রকৃতি সেজেছে আপনরূপে

কোথাও নেই আজ ফাগুন।

তুমি কী জান? হরিণ চোখা মেয়ে

পৃথিবীর শেষ সূর্যোদয়ে

চোখে চোখ রাখার বাসনায়

রাবিনাল আচি খুঁজি মায়ায়।

গ্রীনরোড, ২৩ সেপ্টেম্বর ২০২২

 

৫)আমি মরে যাই প্রেমে

তুমি উদাসীন

জ্বোনাকির আলোয় যাই নীল জলে

কোথায় নিজেকে রেখেছ সমাসীন।

ওগো, হরিণ চোখা মেয়ে

জাগো, ভাঙ্গো অভিমান

প্রেম দাও আমায়,

জুড়াও প্রাণ।

প্রলয়ের কালে

নিশিথের কালো অন্ধকারে

ভালোবেসে জ্বালো আলো

তোমার দুচোখে দেখাও আমায়

পৃথিবীর শেষ সূর্যোদয়।

গ্রীনরোড, ২৬ সেপ্টেম্বর ২০২২

 

৬) আকাশ আর জমিনের

আজ আর-

নেই কোনো দূরত্ব

চারিদিকে কেবল মেশক আম্বারের গন্ধ।

মহানত্বের চাদরে ঢাকা জাফরানি উদ্যানে

ফাঁপা মুক্তার গম্বুজ খুঁজি

তোমার হরিণ চোখে

মধুর সাগর শরাব সাগর দেখি।

কোথাও নেই কোনো কারিগর

নদীর দু’কূল ভরা সোনা, সব অচল

তবুও স্বপ্ন দেখি-

ফিরবো আবার রুপালি ইলিশের দেশে

যদি তুমি থাক পাশে।

 

মো. আবুসালেহ সেকেন্দার ,
*সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.