ইবতেদায়ি মাদরাসার উন্নয়নে সরকার সচেষ্ট: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইবতেদায়ি মাদরাসা ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মাদরাসার উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে।

বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

এসময় শিক্ষক প্রতিনিধিবৃন্দ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষক প্রতিনিধিবৃন্দের বক্তব্য শোনেন এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.