অপু-বুবলীকে শাকিবের প্রশ্ন

শাকিব খান বিয়ে ও সন্তানের বিষয়টি বরাবরই গোপন রেখেছেন। বলা যায় অনেকটা বাধ্য হয়েই এ প্রসঙ্গে প্রথমে মুখ খোলেন অপু বিশ্বাস। পরে বুবলীও সন্তানকে নিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন। কিন্তু বিয়ে ও সন্তান গোপন রাখার বিষয়ে উল্টো অপু-বুবলীর প্রতি প্রশ্ন রেখেছেন দেশের এই শীর্ষনায়ক।

শাকিব খান একটি গণমাধ্যমে বলেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই- আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে তা জানায়নি? এটিও কি আমার অপরাধ?’

অপু বিশ্বাস সন্তান জয়কে কোলে নিয়ে বেসরাকারি একটি টেলিভিশনে লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন। স্পষ্ট করে তিনি সেদিন বিষয়টি কেন সামনে আনেননি তার ব্যাখ্যা দেন। বিস্ময়কর ব্যাপার হলো, একই পথে হেঁটেছেন শবনম ইয়াসমিন বুবলী। তিনিও বিয়ে করে অন্তরালে ছিলেন। এরপর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ের খবর। শাকিব খানের কারণেই এই দুই নায়িকা বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রেখেছিলেন বলে আসছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.