রংপুরে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার কাজ শুরু করে ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে আরো তিনজনের মৃত্যু হয়।’

ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.