পুলিশের জোরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ : মান্না

পুলিশের জোরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১২ ঘণ্টাও ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গিয়ে পুলিশ লীগে পরিণত হয়েছে। পুলিশ আছে বলেই আওয়ামী লীগ আছে, পুলিশ নেই তো আওয়ামী লীগও নেই। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার পুলিশের জোরে ক্ষমতায় বসে আছে। পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১২ ঘণ্টা ক্ষমতায় থাকতে পারবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.