চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন

মাকর্সবাদী বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ফুসফসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

ক্যামিলো গুয়েভারা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবন তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবের সময় চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রো একসঙ্গে লড়াই করেছেন।

আলবার্তো কর্দা দ্বারা বিখ্যাত হয়ে ওঠা চে গুয়েভারার একটি ছবির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছেন ক্যামিলো। চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের একজন ক্যামিলো।

বড় বোন আলেইদা পরিবারের নারী মুখপাত্রের দায়িত্ব নেন। কিউবার রাজধানী হাভানায় অবস্থিত সেন্টার অব চে গুয়েভারা স্টাডিজের দায়িত্ব নেন ক্যামিলো।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল টুইটারে ক্যামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.