কৃষ্ণার লক্ষ্যভেদে সাফের ফাইনালে ২ গোলে এগিয়ে বাংলাদেশ

এক গোলে পিছিয়ে পড়ে নেপালের বিপক্ষে সাময়িকভাবে ধুঁকছিল বাংলাদেশ। নিজেদের অর্ধেই বল ক্লিয়ার করে সময় যাচ্ছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। কিন্তু প্রতি আক্রমণে ম্যাচের চেহারা অনেকটাই পাল্টে দিলেন কৃষ্ণা। নেপালের অর্ধে দারুণ ইন্টারসেপশনের পর সাবিনার বাড়ানো পাস থেকে ৪১ মিনিটে ডি বক্সের বামপ্রান্তে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ফুটবলার। আর এর মাধ্যমেই, নেপালের বিপক্ষে সাফের ফাইনালের প্রথমার্ধ ২ গোলের লিড নিয়ে শেষ করলো বাংলাদেশ।

এর আগে, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শক্তিশালী নেপালের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা। অন্যদিকে, নেপাল সাফে এ নিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে নেপাল। আগের পাঁচবারের ফাইনালেই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।

সাফের চলতি আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ। ফাইনালের প্রথম ৪৫ মিনিটেও ক্লিনশিটের সেই রেকর্ড ব্যাহত রেখেছেন রুপনা চাকমা। ম্যাচের ৩৯ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে নেপালের ফ্রিকিক দারুণ দক্ষতায় রুখে দিয়ে গোলপোস্টের নিচে ভরসা যোগাচ্ছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.