ইউক্রেনের যুদ্ধ এড়াতে দেশ ছেড়ে পালাচ্ছেন রুশরা

ইউক্রেন যুদ্ধের ময়দান এড়াতে বিমানভাড়ায় লক্ষ লক্ষ রুবল খরচ করে রাশিয়া ছেড়ে চম্পট দিচ্ছেন সে দেশের বহু ধনী নাগরিক। দেশ ছাড়তে মরিয়া রুশদের আশঙ্কা, যে কোনও সময় রাশিয়ার সীমান্ত বন্ধ করে দিতে পারে ভ্লাদিমির পুতিন সরকার। সে কারণে বেসরকারি বিমানের টিকিট কিনতে নির্দিষ্ট ভাড়ার বহু গুণ বেশি কড়ি ফেলতে প্রস্তুত রুশরা।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ জনতার একাংশকে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করেছেন পুতিন। ওই ঘোষণার পরেই রাশিয়া জুড়ে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজানের মতো যে সব দেশে যেতে হলে রুশদের ভিসার প্রয়োজন হয় না, সেখানকার বিমানভাড়া আকাশছোঁয়া। বিমানবন্দরে তিলধারণেরও জায়গা নেই। বিমানবন্দর যাওয়াক রাস্তায় দেখা যাচ্ছে যানজট। এই আবহে পড়শি দেশগুলিতে যাওয়ার জন্য বেসরকারি বিমানভাড়া করছেন রাশিয়ার ধনীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.