সাত বছর পর বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসে ভারতের ক্রিকেটার দল। সেই বছরের বিশ্বকাপ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে ফেরত যায় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির দল।

এরপর ২০১৬ সালে আরেকবার বাংলাদেশে আসলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ্য হিসেবে। অবশেষে ৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট খেলার জন্য আসবে ভারত।

আইসিসির প্রকাশিত ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় বাংলাদেশে ভারতের এই সফরের নিশ্চয়তা পাওয়া যায়। তবে এই সফরে কেবল টেস্ট নয় ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।

সফরে বাংলাদেশ-ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ভারত এই বছর বাংলাদেশে সফর করার পর ২০২৪ সালে টাইগাররা যাবে ভারতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.