ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারিনি : শিল্পমন্ত্রী

ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই নীতিমালার মধ্যে আনতে পারিনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, দেশে সারের কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। বিশ্বে যতই খারাপ অবস্থা হোক, বাংলাদেশে অভাব হবে না।

আমাদের ব্যসায়ীরা বেশি সুযোগ নিচ্ছেন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, আমরা সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি। মানু‌ষের ভোগান্তি কমানোর জন্য চেষ্টা করছি। আগামী ৩ মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে।

তিনি বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে চলতে চেষ্টা করব। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.