দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২৭৮ জন। মৃত ২ জনের মধ্যে পুরুষ ১ ও নারী ১ জন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৪০৪টি। এদিন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার পাঁচ দশমিক এক চার শতাংশ।

এই পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৩০০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.