খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ: তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ গড়া সম্ভব হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো অপশক্তি রুখতে পারবে না বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দু’দেশের সম্পর্ক বজায় থাকবে এবং উন্নয়নের জন্য একসাথে বন্ধুর মতো কাজ করে যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.