আমির খানের পর এবার বয়কটের ডাক আলিয়ার সিনেমা

বলিউডের ওপরে ক্ষেপেছে দর্শকরা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

সিনেমাটি পুরুষদের ওপর অত্যাচারকে প্রোমোট করছে- এমন অভিযোগ এনে এই বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

অভিযোগ করা হচ্ছে, সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে।

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ডার্লিংস’। আলিয়া ব‍্যস্ত ছবির প্রচারে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রচার করছেন তিনি। কিন্তু ছবি মুক্তির ঠিক আগের দিন নেটপাড়াবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এল ‘হ‍্যাশট‍্যাগ বয়কট আলিয়া ভাট’।

এসব অভিযোগ উঠলেও নিজের প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, এভাবে আলিয়াকে আগে দেখা যায়নি।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এর আড়াই মাস পরই আলিয়া ঘোষণা দেন- মা হতে যাচ্ছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.