৩৩১৪টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ ওব্যাটের

প্রতি বছরের মতো এবারও ৩ হাজার ৩১৪টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কুরবানীর পশুর মাংস বিতরণ করেছে ওব্যাট হেলপার্স বাংলাদেশ।

ময়মনসিংহ, চাঁদপুর ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় ৬১৭টি পরিবারের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়। এছাড়া রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ২৬৯৭ জন এতিম, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে মাংস বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো.রাজুসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ‍ৃৃৃৃৃৃৃৃ

ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ রাজু জানান, প্রতি বছরের ন্যায় এবারো ওব্যাটের পক্ষ থেকে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার প্রথম দিন থেকে ৩য় দিন পর্যন্ত এসব মাংস বিতরণ করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করে ওব্যাট হেলপার্স যুক্তরাষ্ট্র ও চিলড্রেন অফ আদম।

ওব্যাটের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.