রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্মের মালিক নিহত

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্ম নিবুলনের মালিক ওলেক্সি ভাদাতুরস্কি ও তার স্ত্রী নিহত হয়েছেন। মিকোলিভ শহরের আঞ্চলিক গভর্নর ভিতালি কিম এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছেন।

গভর্নর ভিতালি কিম বলেন, ওলেস্কি ও তার স্ত্রী মিকোলিভে নিজ বাড়িতে নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী শহরটিতে গোলাবর্ষণ করে।

ইউক্রেনের শীর্ষ কৃষি কোম্পানি নিবুলনের মিকোলিভ শহরে সদর দপ্তর রয়েছে। এই কোম্পানি গম, যব এবং ভুট্টা উৎপাদন করে। কোম্পানিটির নিজস্ব জাহাজ এবং শিপইয়ার্ড (জাহাজ নির্মাণ ও মেরামতের স্থান) রয়েছে। ২০২০ সালের ফোর্বসের তথ্যানুযায়ী, ওলেক্সির ৪৫০ মিলিয়ন ডলারের সম্পদ ছিল।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.