ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার দায় স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সন্মেলনে মন্ত্রী বলেছেন কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। সরকার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখাতে চায়। তিনি (মন্ত্রী) আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না।

রোববার সারাদেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গাজীপুর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ও সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মেয়র মজিবুর রহমান, হুমায়ুন কবির মাস্টার, শাহজাহান ফকির, হেলাল উদ্দিন, অ্যাড. কাজী খান, আবু তাহের মুসুল্লি, আ ন ম ইব্রাহীম খলিল, ইজাদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক, মোয়াজ্জেম হোসেন, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, জয়নাল আবেদীন রিজভী, আক্তারুল আলম মাস্টার, আতাউর রহমান মোল্লাহ, হাসিবুর রহমান মুন্না, জান্নাতুল ফেরদৌসী, আক্তারুল আলম মাস্টার ও ইয়াসিন মোল্লাহ। বর্তমান সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতাদের কাছে একদফা আন্দোলন ঘোষণা দাবি করেন বক্তারা। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.