দেশে কোনো পরিবার গৃহহীন থাকবে না : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী সিংড়া উপজেলায় ১২৯০টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছে, আরও ৩৫৫ টি পরিবার ঘর পাবে। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য শেখ হাসিনা সিংড়া উপজেলার ৪৫ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেছেন।

শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হুয়াওয়ে এর পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

জুনাইদ আহমেদ বলেন, আমরা ১৩ বছর আগে অঙ্গীকার করেছিলাম সুখ-দুঃখ ভাগ করার।আমরা আপনাদের সুখে সুখি, দুঃখে দুঃখি হয়ে সেবা করে যাব। বন্যা, করোনা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বিপদে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পাশে থেকেছি। বিগত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৫০ লাখের অধিক টাকার ত্রাণ পৌঁছে দিয়েছি। ১২ লক্ষাধিক টাকা উপজেলা প্রশাসনের কাছে দিয়েছিল সেগুলো স্বচ্ছতার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মি. জর্জ লিন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. শেখ ওহিদুর রহমান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.