আ.লীগ ফিরতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে : জামায়াত আমির

রাজনৈতিক ঐক্যের জন্য প্রধানমন্ত্রীর‌ সংলাপের উদ্যোগকে ইতিবাচক বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

আজ বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফিরতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে।’

আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ দলের শীর্ষ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

‌২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ডা. শফিকুর রহমান।

এ সময় আওয়ামী লীগ ফেরার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.