বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

রাজধানীর বনানীর কাকলি এলাকায় ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রঞ্জু ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন নাকি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যতটুক শুনেছি বাসটি বেপরোয়া গতিতে ছিল, হয়তো হার্ট ব্রেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.