গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দিলে দুইজন নিহত ও ১০ জন আহত হন। ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছিল।

এদিকে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শ্রীপুর থেকে ময়মনসিংহ নেওয়ার পথে আরও দুইজন মারা গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.