আরও এক যুবকের প্রাণ নিল ঢাকা উত্তরের ময়লার গাড়ি

রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলে থাকা রকিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সম্প্রতি দুই সিটির ময়লার গাড়িগুলো রাজধানীতে বেপরোয়াভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে। আর তাতে ঝরছে প্রাণ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর রায় জানান, নিহত রকি ছাত্র ছিল। পরিবার নিয়ে থাকতো উত্তর কাজীপাড়া কাফরুল। তাদের দেশের বাড়ি বরিশাল আগৈলঝরা উপজেলায়। নিহত পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে আছে।

তিনি আরও জানান, যতটুক জানতে পেরেছি স্টাফ কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনায় রকি মারা যায়। ময়লার গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.