ভোটের আগের দিন সরিয়ে দেওয়া হলো ওসিকে

মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

তার আগে আজ মঙ্গলবার বিকেলে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রত্যাহার করা হলো মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।

এর আগে ওসি দারাকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

সে চিঠিতে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচনে ওসি শাহ দারা খান পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তার প্রত্যাহার চেয়েছেন প্রার্থীরা।

চলতি বছরের এপ্রিল মাসে ওসি শাহ দারা খানকে মাগুরা জেলায় বদলি করা হয়। তবে তিনি মেহেরপুর থেকে বদলির আদেশ না নিয়ে সেখানেই বহাল ছিলেন।

আগামীকাল মেহেরপুর পৌরসভা ছাড়াও সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.