বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়‌কের বেদগ্রা‌ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন-গোপালগ‌ঞ্জের বেদগ্রা‌মের মৃত কানছু চৌধুরীর ছে‌লে মজনু চৌধুরী ও মৃত ছ‌রো মোল্লার ছে‌লে জা‌কির মোল্লা। আর আহত হ‌য়ে‌ছেন মৃত চিত্ত বিশ্বাসের ছে‌লে শিবু বিশ্বাস।

স্থানীয়রা জানান, বেদগ্রা‌ম এলাকায় যাত্রীবাহী বাস একটি মোটরসাই‌কেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর দুজন নিহত হন। অপরজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পে‌য়ে গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের দুই‌টি ইউ‌নিট ঘটনাস্থল থে‌কে হতাহত‌দের উদ্ধার ক‌রেছে।

এদিকে, আহত শিবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তা‌কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে নেওয়া হ‌য়ে‌ছে।

হতাহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার মো. আ‌রিফুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.