ফুলবাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপেজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বাইকের আরেক আরোহী।

বৃহস্পতিবার (২ জুন) সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬)।

আহত ব্যক্তি হলেন, উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ (১৮)।

জানা গেছে, বুধবার (১ জুন) রাতে রহমানিয়া মোড়ে একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। এ সময় ঘটনাস্থলেই দুজন আরোহী নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.